সংক্ষিপ্ত জীবনী
একজন নিবেদিত জনপ্রতিনিধির জীবনী

লুৎফুর রহমান কাজল ১৮ নভেম্বর ১৯৬৬ সালে কক্সবাজার জেলার পোকখালীর গোমাতলী ইউনিয়নে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আলহাজ মোস্তাফিজুর রহমান ছিলেন একজন স্বনামধন্য শিক্ষানুরাগী, নিরিবিলি গ্রুপের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক। তাঁর মাতা ছালেহা খানম একজন স্কুল শিক্ষিকা এবং জিয়াউর রহমান শাসনামলে দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলের একজন মহিলা সংসদ সদস্য ও মানবিক রাজনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সংসদ সদস্য থাকা অবস্থায় উপকূলীয় মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন।
তাঁদের পরিবারে চার ছেলে ও এক মেয়ে। মেয়ে জেসমিন রহমান, বড় ছেলে লুৎফুর রহমান কাজল, মেঝো ছেলে মশিউর রহমান রাজন, সেজ ছেলে মাহবুবর রহমান শাহীন এবং ছোট ছেলে সদ্য প্রয়াত মোর্শেদুর রহমান তুহিন।
লুৎফুর রহমান কাজলের সহধর্মিণী জনাবা শিরিন রহমান। কাজল–শিরিন দম্পত্তির দুই ছেলে—তাহসিন লুৎফুর ও সাইফ রহমান।
লুৎফুর রহমান কাজল ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ক্রমান্বয়ে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক নির্বাচিত হন এবং পরবর্তীতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কক্সবাজার–০৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
বর্তমানে তিনি নিরিবিলি গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–০৩ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।